ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গাজায় ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
গাজায় ইসরাইলের বিমান হামলা

দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। তবে হামলায় কতজন হতাহত হয়েছে তা জানানো হয়নি। খবর ইয়েনি শাফাক।

তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির এক সাংবাদিক জানিয়েছে, রাফাহ শহরে ইসরাইলি বিমান থেকে পরপর ১০টি বিমান হামলা চালানো হয়েছে।

হামলার পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি। তবে বিমান হামলায় শহরটির কিছু বাড়ি ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।

 

 

 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস মাটির নিচে সুড়ঙ্গ (টানেল) নির্মাণ করে সেখানে অস্ত্র তৈরি করছিল। সেসব জায়গা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

সেনাবাহিনী আরও বলেছে, এর আগে বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa