ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আগামীকাল শনিবার। এ নির্বাচনে ঢাকা দক্ষিণ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন শেখ ফজলে নূর তাপস এবং ঢাকা উত্তর সিটি থেকে নৌকার প্রতীক নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন আতিকুল ইসলাম। তারা দু’জনই সকালে ভোট দেবেন বলে জানা গেছে।
শনিবার সকাল আটটায় ধানমন্ডি ৭/ এ ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন শেখ ফজলে নূর তাপস এবং উত্তরা ৪ নম্বর সেক্টরের হাবিবুল্লা স্কুলে নিজের ভোট দেবেন আতিকুল ইসলাম।
শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসী নৌকাকে গ্রহণ করেছে। আমরা যেখানে জনসংযোগ করতে গেছি সেখানে মানুষের কাজ থেকে সাড়া পেয়েছি। নৌকার বিজয় হবে। ঢাকাবাসীকে আমি বলবো সবাই যেন কেন্দ্র গিয়ে ভোট দেন।
অপরদিকে আতিকুল ইসলাম বলেন, আমি আমার ভোটটা যেন প্রথম দিতে পারি। এজন্য সকাল সকাল গিয়ে ভোট দেব। আমার পরিবারসহ প্রথম সকাল আটটায় আমি ভোট দিতে যাব। আমার বন্ধুবান্ধব ও সবাইকে বলেছি সকাল-সকাল ভোট দিতে যাবেন। যতবেশি ভোটার ভোট দিতে যাবে, ততবেশি ভোট পাবে নৌকা।
জানা গেছে, ৮ টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নিজের ভোট দেবেন ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র।
