ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কেএফসি-বাটাতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪৯ জন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   ১৮৪ বার পঠিত
কেএফসি-বাটাতে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪৯ জন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক জুতার ব্র্যান্ড বাটা’র শোরুমে ও মার্কিন ফাস্ট ফুড চেইন কেএফসি’র ব্রাঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার দিনভর চলমান ওই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ক আরও তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে।

সোমবার দিবাগত রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দোষীদের গ্রেফতার করেছে জানিয়ে এতে আরও বলা হয় যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করছে।

এই ঘটনায় জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে গতকাল বিশ্বব্যাপী ‘নো-ওয়ার্ক, নো-স্কুল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিলো। বিশ্বের অনেক দেশের মানুষ তাতে সাড়া দিয়েছিলো।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন স্থানেও মিছিল, সমাবেশ ও ধর্মঘট পালন করা হয়।

কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পণ্য বয়কটের নামে কেএফসি, পিৎজা হাট, বাটা, ডোমিনোজ পিৎজা’র মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের অনেক বিক্রয় কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

পরিস্থিতি সহিংস দিকে চলে গেলে এসব ব্র্যান্ডের অনেক বিক্রয় কেন্দ্র গতকাল বন্ধ রাখা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa