মঙ্গলবার (৮ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল গণমাধ্যমকে জানিয়েছেন,  তিনি আরও বলেন, ‘আমরা এর আগে জানিয়েছিলাম যে উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় কমপক্ষে ছয়জন এবং গাজা সিটিতে পাঁচজন নিহত হয়েছেন।’

এছাড়া স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, এদিন রাতে পশ্চিম তীর জুড়ে অভিযান অব্যাহত রাখে দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে গ্রেফতার এবং উচ্ছেদ করা হয়।

ফিলিস্তিন মিডিয়া সেন্টারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, নাবলুসের পূর্বে রুজেইব গ্রামের একটি ভবন ঘিরে ফেলে ইসরাইলি সেনারা। এরপর সেখানকার বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য করা হয়।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার মতে, রামাল্লা শহরের কাছে নি’লিন শহরে তাজা গুলি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এসময় তারা ১৮ এবং ১৪ বছর বয়সি দুই ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়।

Facebook Comments Box
বিষয় :