ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কোনো ধরনের কারচুপির সুযোগ নেই : সিইসি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
কোনো ধরনের কারচুপির সুযোগ নেই : সিইসি

কারচুপির সুযোগ নেই জানিয়ে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য ঢাকা দুই সিটির নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ইভিএম মেশিন বিতরণ কার্যক্রম পরিদর্শনে এসে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রথমবারের মতো ডিএনসিসি ও ডিএসসিসি নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নতুন এই পদ্ধতির জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের যথেষ্ট প্রশিক্ষণ দেয়া হয়েছে। এখন ভোটকেন্দ্রে ভোটারদের সর্বাত্মক সহযোগিতা করতে পারবেন তারা। এ পদ্ধতিতে ভোটগ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। সে হিসেবে আগামী শনিবারের নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে।

পর্যাপ্ত নিরাপত্তার মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ ভোটের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘কমিশনের ওপর রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসবে কিনা সেটা আমি জানি না। আস্থার বিষয়টা নির্ভর করে মানুষের মন মানসিকতার ওপর। বাংলাদেশে নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের আস্থা ছিল এমন ইতিহাস নেই। তাই সেসব নিয়ে আমরা ভাবছি না।’

সকাল থেকে ঢাকা উত্তর সিটির ১ হাজার ৩১৮টি কেন্দ্রে ১৫ হাজার ৭০০ ইভিএম মেশিন বিতরণ করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa