ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী হামলায় রক্তাক্ত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩৪১ বার পঠিত
বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী হামলায় রক্তাক্ত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে কারওয়ানবাজার থেকে রিজভীর নেতৃত্বে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে মিছিল শুরু হয়ে কিছু দূর এগিয়ে গেলে, হঠাৎ লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালানো হয়।

 

 

আহত রিজভী বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পক্ষে ভোট এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি চেয়ে কর্মীদের নিয়ে মিছিল করছিলাম। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমি কিছু বুঝে ওঠার আগেই হামলার মুখে রাস্তায় পড়ে যাই। পায়ে ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছি। পরে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।’

 

 

মিছিলে হামলার শিকার হয়ে রিজভী এক পর্যায়ে রাস্তায় পড়ে যান। এ সময় তার পায়ে ও হাতে রক্ত ঝরছিল। পরে তাকে দ্রুত কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই হামলা প্রমাণ করে যে, সরকার নির্লজ্জভাবে নির্বাচনকে একদলীয় করার সব আয়োজন করে ফেলেছে। প্রচারণার শেষ দিনে বিএনপির মিছিলের ওপর হামলা ন্যাক্কারজনক। আমি এ হামলার নিন্দা জানাচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa