ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঝিনাইদহে অবৈধ ইভাটাগুলোকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
ঝিনাইদহে অবৈধ ইভাটাগুলোকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুরে অবৈধভাবে গড়ে ওঠা রিপন বিক্সে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সাফদারপুর মকসেদ মোড়ে রিপন ব্রিক্সে উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে পৌর শহরের পুথিঘর লাইব্রেরিতে অবৈধ গাইড নোট বিক্রির অভিযোগে দুই হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া জ্বালানির জন্য অবৈধভাবে গাছ কেটে পোড়ানোর দায়ে রিপন ব্রিক্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভাটার মালিক আজিজুল হককে ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইনে নগদ দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সার্টিফিকেট পেশকার মোহাম্মদ আল-মামুনসহ থানা পুলিশের সদস্যরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa