ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেটে জনতার হাতে ইয়াবাসহ আটক ৩: গোয়াইনঘাটের ওসির অভিনন্দন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ২৭২ বার পঠিত
সিলেটে জনতার হাতে ইয়াবাসহ আটক ৩: গোয়াইনঘাটের ওসির অভিনন্দন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সামাজিক সংগঠন গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। যুবসমাজের উদ্যোগে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৩ জনকে আটক করায় সীমান্ত যুব সংঘের সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ।

 

সুত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুরে গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের উদ্যোগে গুচ্ছগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার জাফলং মামার দোকানের আব্দুল মালেকের ছেলে মো. রবিউল মিয়া, উত্তর মোহাম্মদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শাকিল আহমদ ও গুচ্ছগ্রামের জসিম মিয়ার ছেলে মামুন মিয়াকে ২১ পিস ইয়াবাসহ আটক করে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

 

গোয়াইনঘাট থানা পুলিশের এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইয়াবাসহ আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।
ইয়াবাসহ যুব সমাজের হাতে ৩ জন আটক হওয়ার পর পরই গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ গুচ্ছগ্রামে উপস্থিত হয়ে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখায় যুবসমাজের ভূয়সি প্রসংসা করে বলেন, এরকম সচেতন যুব সমাজই পারে একটি এলাকাকে সুন্দর করতে। পুলিশের পাশাপাশি যুবসমাজকে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।

 

পাশাপাশি এরকম মহতী উদ্যোগ নেওয়ায় সীমান্ত যুব সংঘের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি অন্যান্য এলাকার সকল সামাজিক সংগঠনকে মাদক সহ সকল অপরাধ কর্মকাণ্ড নির্মূলে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa