ঢাকা
২৭ জুন ২০২৬

হবিগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৩১ বার পঠিত
হবিগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জের নবীগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তাদের থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

 

 

 

আটকরা হলেন, নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আলামিন হোসেন, একই উপজেলা আউশকান্দি মজলিসপুর গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে রোমান মিয়া ও মৌলভীবাজার জেলা সদরের খলিলপুর ইউপির হামরকোনা গ্রামের রফিক মিয়ার ছেলে ইকবাল মিয়া।

 

 

 

 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ওসি মিজানুর রহমান জানান, আটকতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের সময় আলামিনের থেকে ১৫০ ইয়াবা, রোমান ও ইকবালের কাছ থেকে ৪শ’ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa