ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাসচাপায় নিহত ৪ যাত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ২৯৮ বার পঠিত
বাসচাপায় নিহত ৪ যাত্রী

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উজান কাশিয়ার গ্রামের ছাহারা বানু (৬২), প্রতিবন্ধী লাল মিয়া (৫০), তার মা রাবেয়া খাতুন (৭৫) ও সুতিরপাড় গ্রামের অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৫৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত লাল মিয়ার দশ বছর বয়সী প্রতিবন্ধী কন্যা সুইটি আক্তার এবং জমিলা খাতুন (৬৩) নামে এক নারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া অ্যান্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

নিহতদের পরিবার জানায়, নিহতরা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য গৌরীপুর উপজেলা পরিষদে যাচ্ছিল।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa