ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মুখ খুললেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৯ জানুয়ারি ২০২০   ৩২৭ বার পঠিত
মুখ খুললেন গার্দিওলা

ইংল্যান্ডের ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির সমর্থকদের ব্যাপারে রয়েছে একটি দুর্নাম। নিন্দুকদের মতে, খুব গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ না হলে প্রায় সময় ফাঁকাই থাকে ম্যান সিটির মাঠ ইতিহাস স্টেডিয়ামের গ্যালারি। অনেকটা শূন্য গ্যালারিতে খেলতে হয় আগুয়েরো-সিলভাদের।তাই তো গত রোববার ফুলহ্যামের বিপক্ষে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতি দেখে খানিক চমকেই উঠেছিলেন ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা। যা তিনি প্রকাশ করেছিলেন ম্যাচ শেষে সংবাদ মাধ্যমে। প্রিয় দলের কোচের কাছ থেকে এমন মন্তব্যে আবার ক্ষেপেছেন ম্যান সিটি সমর্থকগোষ্ঠির প্রধান কেভিন পিটারসেন।বুধবার রাতে লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটিজেনরা। এই ম্যাচে পুরো ভরা গ্যালারি দেখার আশা করছেন ম্যান সিটি কোচ গার্দিওলা। একইসঙ্গে সবশেষ ম্যাচের আগে হওয়া ভুল বোঝাবুঝি নিয়েও কথা বলেছেন তিনি।
গার্দিওলা বলেন, ‘তাদের (সমর্থক) গর্বিত করার সর্বোচ্চ চেষ্টাই করি আমরা। তবু আমরা প্রতি ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। যদি সম্ভব হয় তাহলে প্রতিটা ম্যাচে, একদম প্রতিটা ম্যাচে গ্যালারি পরিপূর্ণ রাখুন। এটা দলের ভালো করার অনুপ্রেরণা। কারণ এর ফলে এত সমর্থনের প্রতিদান দেয়ারও একটা বিষয় কাজ করে।’
এসময় ম্যান সিটি কোচ আরও জানান, যেকোনো শিরোপা জেতার চেয়ে ইতিহাদ স্টেডিয়ামের ভরা গ্যালারিই বেশি আনন্দ দেয় তাকে। গার্দিওলার ভাষ্যে, ‘আমি শিরোপার জন্য আমার কাজ করি। আমি কাজ করি যাতে করে ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে দেখতে পাই পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ এবং সবাই মিলে খেলা উপভোগ করছি। আমাদের জয়ে যদি তারা (সমর্থকরা) উল্লাস করবে না, এমন কিছুর জন্য আমি কাজ করি না।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa