ঢাকা
২৮ জুন ২০২৬

সিলেটে প্যাথেডিনসহ আটক ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ২৯০ বার পঠিত
সিলেটে প্যাথেডিনসহ আটক ১

সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের বিপরীত পাশে মেসার্স গোবিন্দগঞ্জ ফার্মেসী থেকে অবৈধ ২৫ মিলি. পেথিডিনসহস ১ জনকে আটক করেছে র‌্যাব-৯।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

আটককৃত আসামী সিলেটের জালালাবাদ থানার রামকৃষ্ণ পুর গ্রামের মুক্তার আলীর ছেলে মো. আলী নেওয়াজ (২৩)।

উদ্ধারকৃত আলামতসহ আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa