ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

এক বছরে ৯৯৯ নম্বরে দুই কোটি কল, সেবা পেয়েছেন ৫০ লাখ মানুষ: আইজিপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৩০৪ বার পঠিত
এক বছরে ৯৯৯ নম্বরে দুই কোটি কল, সেবা পেয়েছেন ৫০ লাখ মানুষ: আইজিপি

মুজিববর্ষে দেশের ৭০০টি থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশের সব থানায় নতুন গাড়ি দেয়া হবে। তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে।

 

 

রোববার দুপুরে সিলেট পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
আইজিপি বলেন, গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি কল করেছেন সেবাপ্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে।

 

 

 

 

 

এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সিলেট পৌঁছে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। বিকেল সাড়ে ৩টায় তিনি সিলেট মহানগর পুলিশ ও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

পরে বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন এবং পরে অগ্নিশিখা প্রজ্বলন করেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশের কমিশনার এসএম গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলার পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa