সিলেটে এসে পুলিশের মহাপরিদর্শক-আইজিপি ড জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করেছেন। রবিবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় তিনি মাজার জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন ব্যক্তিবর্গ।
মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশের উদ্যোগে সিলেট পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্টানে তিনি এসেছেন।
