ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

সুনামগঞ্জে ২০ টাকা নিয়ে মারামারি, নিহত চানাচুর বিক্রেতা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৮৭ বার পঠিত
সুনামগঞ্জে ২০ টাকা নিয়ে মারামারি, নিহত চানাচুর বিক্রেতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধারের ২০ টাকা নিয়ে মারামারিতে কদবুত আলী (৬৪) নামে এক চানাচুর বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কদবুত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়কাটা গ্রামের কদবুত আলী ও একই গ্রামের আব্বাস মিয়া চানাচুর বিক্রি করেন। কয়েকদিন আগে আব্বাস মিয়ার কাছ থেকে ২০ টাকা ধার নেন কদবুত আলী। শনিবার দুপুরে আব্বাস মিয়া পাওনা ২০ টাকা চাইতে গেলে কদবুত আলীর সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়।

একপর্যায়ে আব্বাস মিয়া মারধর করলে কদবুত আলী মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে চানাচুর বিক্রেতা আব্বাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 

 

 

দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ২০ টাকার জন্য আব্বাস মিয়া ও কদবুত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে মারামারির সময় কদবুত আলী মারা যান।

ওসি বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস মিয়াকে আটক করেছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa