র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়ার চাতলাপুর থেকে ইয়াবাসহ আহমদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

 

 

 

 

 

আটককৃত আসামীর কুলাউড়ার ইটার ঘাটের রহমত আলীর ছেলে। আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে হবিগঞ্জের মাধবপুর থানা ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে ইয়াবাসহ মো. জয়নাল মিয়া (২৬) নামে আরো একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

 

 

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় মেজর ইশতিয়াক বিন ইউসুফ ও এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

সে হবিগঞ্জের আলাবকসপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে। আসামীকে হবিগঞ্জ জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।