ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০   ৩০৮ বার পঠিত
ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক

বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার প্রসেসর নির্মাতা কোম্পানি ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি ওমর ইশরাক। সূত্র : বিডিনিউজ। গত ১৫ জানুয়ারি পরিচালনা পর্ষদের সভায় বর্তমান চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্টের পদত্যাগের পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ড. ইশরাক ২০১৭ সালের মার্চ থেকে ইনটেলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে ছিলেন। তিনি ২০১১ সাল থেকে চিকিৎসা-প্রযুক্তির বাজারে শীর্ষ অবস্থানে থাকা মেডট্রনিকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া ইশরাকের বেশিদিন বাংলাদেশে থাকা হয়নি। তার বাবা সরকারি চাকুরে হওয়ার সুবাদে ঢাকা ও ইসলামাবাদ মিলিয়ে থাকতে হয়েছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তাদের পরিবার ছিল পাকিস্তানে। স্বাধীনতার পর পুরো পরিবার চলে আসে ঢাকায়। উচ্চমাধ্যমিক পাসের পর ১৭ বছর বয়সে উচ্চতর লেখাপড়ার উদ্দেশ্যে চলে যান বিলেত। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও পিএইচডি ডিগ্রি নেন। নিজের ক্যারিয়ার গড়েছেন চিকিৎসা-প্রযুক্তিবিদ হিসেবে। ১৯৮০ সালে যোগ দেন ক্যালিফোর্নিয়ার ফিলিপস আলট্রাসাউন্ডে। চিকিৎসাযন্ত্র উদ্ভাবনের পাশাপাশি বিপণন বিভাগেও কাজ করেন।

পরে যোগ দেন এলবিট আলট্রাসাউন্ডে। ১৯৯৫ সালে চলে যান জেনারেল হেলথ কেয়ারে। ২০১১ সালে সেখান থেকে চিকিৎসাযন্ত্র নির্মাতা মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন। তিনি এশিয়া সোসাইটি ও মিনেসোটা পাবলিক রেডিওর বোর্ড অব ট্রাস্টির সদস্য।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa