ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

সিলেট কোতোয়ালি পুলিশের তৎপরতায় মোবাইলফোন উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ২৫৮ বার পঠিত
সিলেট কোতোয়ালি পুলিশের তৎপরতায় মোবাইলফোন উদ্ধার

সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আবদুর রহমানের একটি মোবাইলফোন হারিয়েছিল। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় তিনি বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ঘটনার এক সপ্তাহের মধ্যেই মোবাইলফোনটি উদ্ধার করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তীর নির্দেশে ও সহযোগীতায় মোবাইলফোনটি উদ্ধার অভিযানে ছিলেন এএসআই অনুপ দত্ত ও নায়েক পলাশ। তথ্য ও প্রযুক্তি ব্যবহার ও আইএমই নম্বর সার্চ করে এই মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

 

 

 

 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী বলেন,‘ কোতোয়ালি মডেল থানা পুলিশ গত এক মাসে ৫০টির মতো হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করেছে। নিজের হারানো মোবাইলফোন ফিরে পেয়ে মানুষজন অবাক ও খুশি হন। আগামীতে পুলিশের এই তৎপরতা আরও গতিশীল করা হবে।

ক্যাপশন : সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান এইচ এম আবদুর রহমানের হারিয়ে যাওয়া মোবাইলফোন উদ্ধার করে হস্তান্তর করছেন সিলেট কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্ত্তী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa