ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩১৩ বার পঠিত
ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট দল

ভারতের পাটনায় অনুষ্ঠিত চার দলের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। বুধবার (২২ জানুয়ারি) সিরিজের ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা-জাহানারারা।

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের বেশি করতে পারেনি ভারত ‘বি’ দল। মজার বিষয় হল লিগ পর্বে ভারত ‘বি’ দলের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আজ একই ব্যবধানে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হল।

বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল। অবশ্য শেষটা হয়নি প্রত্যাশামাফিক। উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলেন মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। এরপর ফিরে যান শামীমা। ১৪ বলে ১৩ রান করে ফেরেন তিনি। সেখান থেকে মুর্শিদা ও সানজিদা ইসলাম ৬০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিলেন।

 

 

 

কিন্তু এরপর ছন্দপতন ঘটে। ১ উইকেটে ৮৫ রান করা বাংলাদেশ দলীয় সংগ্রহে পরবর্তী ৩২ রান যোগ করতে হারায় ৭ উইকেট! মুর্শিদা ৩৪, সানজিদা ৩৪, নিগার সুলতানা ১৮ ও শামীমা ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। ফারজানা হক ৩, শবনম মুস্তারি ১, ফাহিমা খাতুন ০, জাহানারা আলম অপরাজিত ২ ও সালমা খাতুন অপরাজিত ৭ রান করেন। বল হাতে ভারত ‘বি’ দলের তানুজা কানওয়ার ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন নুপুর কোহালে।

 

 

 

 

 

১১৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে ভারত ‘বি’ দল। ২ রান তুলতেই ৩ উইকেট হারায়। ২৫ রানের মাথায় চতুর্থ ও ৪৫ রানের মাথায় পঞ্চম উইকেট হারালে ১১৮ রানের টার্গেট পাহাড়সম হয়ে দাঁড়ায় ভারতের কাছে। এরপর কয়েকটা ছোট ছোট জুটি হলেও টার্গেটের নাগাল পায়নি ভারত।

ভারতের তেজাল হাসাবনিস সর্বোচ্চ ৩৪ রান করেন। অপরাজিত ২১টি রান আসে তানুজা কানওয়ারের ব্যাট থেকে। মিন্নু মানি ১৭ ও সিমরান বাহাদুর করেন ১১ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি।

বল হাতে বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা ও নাহিদা আক্তার।

চার দলের সিরিজে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত ‘এ’ ও ভারত ‘বি’ দল অংশ নিয়েছিল। গতকাল থাইল্যান্ডের মেয়েদের হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa