ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

আত্মহত্যার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন পুলিশ সদস্য

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০   ৩০৪ বার পঠিত
আত্মহত্যার পূর্বে ফেসবুকে যা লিখেছিলেন পুলিশ সদস্য

রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিজের ইস্যু করা অস্ত্র দিয়ে শাহ মো. কুদ্দুস (৩১) নামে এক পুলিশ সদস্য আত্মাহত্যা করেছেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুরের বহরা রসুলপুরে।  বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর পুলিশ লাইন মাঠে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিনি মিরপুর-১৪ নম্বর ব্যারাকে থাকতেন, পদবি ছিলো নায়েক।

কুদ্দুস ফেসবুকে লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কাউকে দায়ী করবো না। আমার ভেতরের যন্ত্রণাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না।

তিনি আরো লিখেছেন,  ‘প্রাণটা পালাই পালাই করছে। তবে, সকল অবিবাহিতগণের প্রতি আমার আকুল আবেদন, ‘আপনারা পাত্রী পছন্দ করার আগে পাত্রীর মা ভালো কি না সঠিকভাবে খবর নিবেন। কারণ পাত্রীর মা ভালো না হলে পাত্রী কখনোই ভালো হবে না। ফলে আপনার সংসারটা হবে দোযকের (দোযখ) মতো। সুতরাং সকল সম্মানীত অভিভাবগণের প্রতি আমার শেষ অনুরোধ, বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিবনে। আল্লাহ হাফেজ।’

স্ট্যাটাসের শেষে লিখেছেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, উত্তর বিভাগ এসটিএফ) মিরপুর-১৪, ঢাকা।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa