ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে অভিযান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ২৯০ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার পাথর কোয়ারীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করেছে টাস্কফোর্স। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধ্বংসকৃত মালামালের মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

পাথর কোয়ারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলন কারীরা পালিয়ে যায়, পরে কোয়ারীতে স্থাপিত মেশিন, পাইপ ও মালামাল ভেঙ্গে, পুড়িয়ে দেওয়া হয়।

ধ্বংসকৃত মালামালের মধ্যে রয়েছে ২৮টি লিস্টার মেশিন, ৭ হাজার ফুট পাইপ এবং ৩টি ট্রাক্টরের চাকা ফুটো করে দেয়া হয়। এছাড়াও শাহ আরেফিন টিলায় বাঁধ কেটে পানি দিয়ে ২২ টি কোয়ারি এলাকা সম্পূর্ণভাবে ডোবানো হয়।

 

 

 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিজিবিসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এছাড়াও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) নেতৃবৃন্দ অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, পরিবেশ বিধ্বংসী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা ঘটছে। সর্বশেষ গতকাল সোমবার (২০ জানুয়ারি) সেখানে মারা যান একজন শ্রমিক। এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দুই শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই আজকের অভিযানটি চালিয়েছে আইন প্রয়োগকারী, নিরাপত্তা বাহিনী ও পরিবেশবাদী সংগঠনগুলো। এছাড়া নিয়মিত সেখানে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে টাস্কফোর্স।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa