ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ১০

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ২৮২ বার পঠিত
জগন্নাথপুরে জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ১০

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (অপাসাধু) গ্রামের পরিত্যাক্ত ঘরে জোয়ার আসর থেকে পুলিশ ১০জনকে গ্রেফতার করে। এ সময় অন্যান্য জোয়াড়ি ঘর ভেঙ্গে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত জোয়াড়িরা হলেন উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে বদরুল হোসেন (৩৭), একই গ্রামের আসাব মিয়ার ছেলে আক্কল মিয়া (২৫), অনন্তগোলাম আলীপুর গ্রামের তারিফ উল্লাহর ছেলে জুনু মিয়া (২৫), ওছরত উল্লাহর ছেলে লেবু মিয়া (৪০),

 

বাগময়না গ্রামের রফু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩২), একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে লিটন মিয়া (৪৮), ইসলামপুর গ্রামের মৃত রাশিদ উল্লাহর ছেলে আব্দুল আহাদ জান্টু (৪৫), একই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩২), নারিকেলতলা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে ইসলাম উদ্দিন (৪০), একই গ্রামের সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকার(৩৫)।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর (অপাসাধু) গ্রামের সাজেদা খাতুনের পরিত্যাক্ত ঘরে রেজাক মিয়ার ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় সময় জুয়ার আসর বসে। সোমবার রাত্রীকালীন রন পাহারা ডিউটিতে দায়িত্বরত এসআই অনুজ কুমার দাশের নেতৃত্ব

একদল পুলিশ জুয়ার আসরে হানা দিলে উপরোক্ত ১০জুয়াড়িকে গ্রেফতার করে। এসময় অন্যান্য ৬-৭ জুয়াড়ি ঘরের পিছন দিয়ে টিনের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাশ জানান, গ্রেফতারকৃত জুয়াড়িদের আজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa