ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএনপির প্রচারণায় হামলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ২৪৮ বার পঠিত
বিএনপির প্রচারণায় হামলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র: তথ্যমন্ত্রী

গাবতলীতে বিএনপির প্রচারণায় হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রথম থেকেই প্রচেষ্টা হচ্ছে নির্বাচন প্রশ্নবিদ্ধ করা। সুতরাং, নানা ধরনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশ কিনা সেটি ক্ষতিয়ে দেখা প্রয়োজন।

আজ মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে চলচ্চিত্র প্রযোজক সমিতির নবনির্বাচিত পরিষদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি আমি এখনই জানলাম। আমরা এতক্ষণ একনেক বৈঠকে ছিলাম। কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা সমীচীন নয়। আমি মনে করি, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার জন্য একটি পক্ষ সক্রিয়। এটি সেই পক্ষেরই কারসাজি কিনা সেটা ক্ষতিয়ে দেখা প্রয়োজন।

নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিয়ে তিনি বলেন, নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ডতো আছে, তবে সেটা বিএনপির পক্ষে। আমাদের বিপক্ষে, কারণ পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। যেখানে ভোটারের সংখ্যা পৃথিবীর সর্বোচ্চ। সেখানে এমপি ও মন্ত্রীরা সরকারি প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa