ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মারা গেছেন রক-এর বাবা কিংবদন্তি রেসলার রকি জনসন

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৩৬৬ বার পঠিত
মারা গেছেন রক-এর বাবা কিংবদন্তি রেসলার রকি জনসন

‘রক’ খ্যাত ডোয়াইন জনসনের বাবা কিংবদন্তি রেসলার রকি জনসন মারা গেছেন। বুধবার ৭৫ বছর বয়সে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন।

এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়ায় ডোয়াইন জনসন একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন আমার বাবার কী হয়েছিল। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ঠাণ্ডা আর সংক্রমণ ছিল। মঙ্গলবার তার ডিপ ভেইন থ্রমবোসিস হয়েছিল।

এতে প্রথমে তার পায়ে রক্ত জমাট বাঁধে। ধীরে ধীরে সেটা পুরো শরীরে ছড়িয়ে যায়। ফুসফুসেও রক্ত জমে গিয়েছিলো। এরপর ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে পৃথিবী ছেড়ে যান তিনি।’

তিনি আরও বলেন, ‘খুব দ্রুত চলে গেলেন তিনি। কিন্তু বেশীদিন ভুগতে হয়নি। এটাই সান্ত্বনা আমার জন্য।’

এদিকে ডোয়াইন জনসন বর্তমানে ‘ব্ল্যাক অ্যাডাম’ ছবির প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও ডিসি ইউনিভার্স ফিল্মের ‘জঙ্গল ক্রুজ’ এবং ‘রেড নোটিস’ ছবির কাজও করছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa