ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জানুয়ারি ২০২০   ৩১৩ বার পঠিত
মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম, দুই শিক্ষক আটক

হবিগঞ্জে পড়া না পারায় তানভিন মিয়া নামে আট বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে লস্করপুর হাফিজি মাদ্রাসার শিক্ষকে নামে। জেলার সদর উপজেলার লস্করপুর গ্রামের হাফিজি মাদ্রাসায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় শনিবার শিক্ষার্থীর বাবা মামলা করার পর রাতেই মাদ্রাসা থেকে শিক্ষক মোজ্জাম্মেল হকসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে। অপরজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ছাত্রকে অমানবিকভাবে পিটিয়ে আহত করেন মাদ্রাসাশিক্ষক। এ ঘটনায় শনিবার দুপুরে ছাত্রের বাবা সাহিদ মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দুই শিক্ষককে আটক করে এবং ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

 

 

হবিগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, গত বৃহস্পতিবার সকালে পড়া না পারায় ওই শিক্ষার্থীকে মারপিট করেন শিক্ষক মোজাম্মেল হক। এ ঘটনায় ছেলেটির বাবা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক মোজাম্মেলসহ দুই জনকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa