ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার

নিঃশর্ত ক্ষমা চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ২৮০ বার পঠিত
নিঃশর্ত ক্ষমা চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

যুদ্ধবিধ্বস্ত ছবি প্রকাশ করে সেখানে বাংলাদেশের নাম উল্লেখ করার বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকর সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সংস্থাটি তাদের ভুলের জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চায়। একই সঙ্গে ভবিষ্যতে এ বিষয়ে তারা সচেতন থাকবে বলে উল্লেখ করে।

অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে তা নিয়ে একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে সিরিয়ার ছবি সংযুক্ত করা হয়। কিন্তু ভুলবশত বাংলাদেশের নাম দেখা যায়।
বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্বীকার করছি যে, বাংলাদেশ যুদ্ধবিধ্বস্ত দেশের অন্তর্ভুক্ত নয়। বরং, মিয়ানমারে মানবতাবিরোধী অপরাধের শিকার হয়ে প্রায় ১০ লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অ্যামনেস্টি তাদের ওই বিজ্ঞাপনটি সংশোধন করে নিয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa