মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় পৌরসভা হলরুমে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে, আলোচনা সভায় বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আকবর আলী,সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজয় সেন । আলোচনা সভায় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
