ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ৩৫৭ বার পঠিত
ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করেছে ইরান

 

উসকানিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করেছে ইরান।

ইরানের রাজধানী তেহরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের উসকানি দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। তবে বিষয়টিকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে যুক্তরাজ্য।

সামরিক বাহিনীর অনিচ্ছাকৃত ভুলে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার বিষয়টি তেহরান অস্বীকার করার পর একদল ইরানি শনিবার বিকালে তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্তরাজ্যের দূতাবাসে ফিরে যাওয়ার পথে ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করে ইরানী পুলিশ। তবে আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয় বলে খবর প্রকাশ করেন ইরানি গণমাধ্যম।

উল্লেখ্য, গত বুধবার ভোররাতে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে কিয়েভ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরেই বিমানটি ভূপাতিত করা হয়।

ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গভীর অনুশোচনা, ক্ষমা ও শোকপ্রকাশ করেছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa