মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা সভার আয়োজন করেন ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেড।
৫ মার্চ রবিবার সকাল ১১ ঘটিকায় কার্যালয়ের হলরুমে নবাগত জেলা সমবায় অফিসার রহিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে, সমবায় সদস্য সেকুল ইসলাম তালুকদার এর সঞ্চলনায় বক্তব্য রাখেন বিদায়ী জেলা সমবায় অফিসার চন্দন দত্ত, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জাফর ইকবাল, জেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সম্পাদক দুরুদ আহমেদ,জেলা সাংবাদিক ফোরাম’র , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুমান আহমেদ,পরিচালক সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর আছাদুর জামান,,উপসহকারী পরিচালক জেলা সমবায় অফিস শফিকুর রহমান,কর্মকর্তা জেলা সমবায় অফিস জয়নাল আবেদিন।
সভায় উপস্থিতি ছিলেন, জেলা সাংবাদিক ফোরাম এর সিনিয়র সদস্য শ,ই, সরকার জবলু,সিনিয়র সদস্য মোঃ তাজুদুর রহমান, সিনিয়র সদস্য মামুনুর রশীদ চৌধুরী মসু, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ,ক,অলক, , জেলা সাংবাদিক ইউনিয়নের জুবায়ের আহমদ, মনঞ্জু বিজয় চৌধুরী, তানিম আহমদ,রুবেল আহমেদ প্রমুখ।
