শনিবার সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের সাগরদিঘি রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন ও সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. লিটন আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, পৌর কাউন্সিলর মীর এম এ সালাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আফজাল হক প্রমুখ।