মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কিশোর- কিশোরী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার সকালে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শ্রীমঙ্গল এর বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কিশোর-কিশোরী সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো: লিটন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক দ্বিজেন্দ্র লাল রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার। শেষে ২০ জনেরর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
