সিলেট মহানগর দায়রা জজ আদালতের সালের ২য় অর্ধ-বার্ষিক (১ জুলাই- ৩১ ডিসেম্বর) বিচারবিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে মহানগর দায়রা জজ, সিলেট এ.কিউ.এম. নাছির উদ্দীন সভাপতিত্বে এই অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্রিমিনাল রুল্স এন্ড অর্ডারের ৪৮২ বিধি মতে মহানগর দায়রা জজ আদালত, সিলেট উক্ত অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করে।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ এ.কিউ.এম. নাছির উদ্দীন সুষ্ঠু ভাবে বিচারকার্য পরিচালনা ও মামলা জট নিরসনের লক্ষ্যে বিচার কাজের সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক ও ইতিবাচক ভূমিকা পালন করার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ কমিশনার, সিলেট মো. নিশারুল আরিফ, এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, সিলেট এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া, সিভিলসার্জন, সিলেট এস.এম. শাহরিয়ার, বিজ্ঞচীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আরাফাত, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ নূরে আলম ভ্ঞূা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর নওসাদ আহমদ চৌধুরী, সিলেট উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এস.এম.পি. সিলেট মোঃ সোহেল রেজা; উপ-পুলিশ কমিশনার (উত্তর), এস.এম.পি. সিলেট জনাব মোঃ আজহার আলী শেখ, উপ-পুলিশকমিশনার (প্রসিকিউশন), এস.এম.পি. সিলেট মোঃ জাবেদ পারভেজ, পুলিশ সুপার (পি.বি.আই.) মুহাঃ খালেদ-উজ-জামান।