মৌলভীবাজার সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা।

(১৮ জানুয়ারি) বুধবার সকাল ১১ ঘটিকার সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত নির্বাহী কর্মকর্তা শরিফ উদ্দিন’কে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় নির্বাহী কর্মকর্তার হাতে বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার ২০২৩ সালের ক্যালেন্ডার তুলে দেয়া।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবু তাহের, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি সুহেল আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক এনামুল হক আলম, নির্বাহী সদস্য সাংবাদিক সালমান আহমদ।