হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে নজরুল ইসলাম (৪১) নামের এক প্রতারক। শুধু তাই নয় তার নেতৃত্বে চুনারুঘাটের বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের আসর বসে। তার এসব অপকর্মের বিরুদ্ধে ডিআইজি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাচারগাঁও গ্রামের আমির আলী প্রকাশ ঠান্ডা মিয়ার পুত্র নজরুল ইসলাম তার নাম দস্তগত ছাড়া পড়াশোনা তেমন একটা না করেও বিভিন্ন সময় বিভিন্ন অফিসের কর্মকর্তা, পুলিশের সোর্স সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে।
তার কথামতো কেউ টাকা না দিলে, তাকে বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে ফাঁসানোর হুমকি দেয়। স্থানীয়রা অভিযোগ করেন তার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। সে প্রায় সময়ই মাদক ব্যবসা সহ বিভিন্ন স্থানে জুয়ার আসর বসায়। আর এসব অপরাধমূলক কাজের কারণে এলাকায় চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ ঘটছে। অভিযোগে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে নিজেদের মধ্যে বিরোধ চলছে চুনারুঘাট পৌরসভার দুই বোন সামছুন্নাহার বকুল ও নুরুন্নাহার মুকুল। কিন্তু এ বিষয়টি নিয়ে নজরুল ইসলাম তাদেরকে মহিলা মানুষ পেয়ে হুমকি-ধামকি দিচ্ছে। তার হুমকি-ধামকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সে শুধু হুমকি-ধামকিই নয় অশ্লীল ভাষায় গালিগালাজও করে। ফলে তার অত্যাচারে অতিষ্ট হয়ে ভুক্তভোগী দুই বোন ডিআইজি বরাবরে অভিযোগ করেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানান তারা। স্থানীয় ও একাধিক মাধ্যমে জানা যায়, নজরুল ইসলাম তার নাম দস্তগত ছাড়া পড়াশোনায় তেমন না হলেও, সোর্স দালালী ও প্রতারণায় সে অব্যস্থ, সরকার বিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ৯নং রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমীন, তার ছোট ভাই রানীগাঁও ইউনিয়ন বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, র্যাব, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের বিভিন্ন পণ্য দিয়ে সখ্যতা গড়ে তুলে এবং তাদের সোর্স পরিচয় দিয়ে রানীগাঁও, চুনারুঘাট, হবিগঞ্জ, আখাউড়া, ভৈরব সহ বিভিন্ন স্থানে মামলা মোকদ্দমায় ভুক্তভোগী বিভিন্ন সাধারণ মানুষদের কাছ থেকে নজরুল প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় কোটি টাকার মালিক বনছে এখন? সরকার বিরোধী আন্দোলন, ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত থাকা রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমীনের ভাই রানীগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম র্যাব পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স থাকায় সরকার বিরোধী জ্বালাও পোড়াও বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে পার পেয়ে যাচ্ছে সোর্স নজরুলের ভাই বিএনপি নেতা নূরুল আমীন। নাম প্রকাশে অনিচ্ছুক রানীগাঁও আওয়ামীলীগ নেতাসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, তারা দুই ভাই বিএনপি নেতা নূরুল আমীন ও নজরুল র্যাব পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষমতা দেখায় তা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তো দূরের কথা ইউপি চেয়ারম্যান, উপজেলার নেতারাও তা পারবে না। আমরা বিভিন্ন সময় দেখি র্যাব, পুলিশের বিভিন্ন গাড়ি রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমীনের অফিসে আসে, বসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ীতে নিয়ে তাদেরকে যাতায়াতও করে এবং মাঝে মধ্যে ভোর রাতে হাইএক্স, নোহা গাড়ীসহ ভিআইপি বিভিন্ন গাড়ীতে যাতায়াত করতে দেখা যায় বিএনপি নেতা আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স নজরুলকে। এতে র্যাব, পুলিশের সোর্স হয়েও বেপরোয়া চলাফেরা করে কোটি টাকার মালিক কিভাবে বনে যাচ্ছে নজরুল? প্রশ্ন দেখা দিয়েছে। নজরুল পারকুল ও শ্রীবাড়ী চা বাগান এবং কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বন বিট বনাঞ্চলের গাছ চুরি ও গাছ পাচার করত। পরে বিদেশ করে এসে এখন সে সোর্সের কাজ করে চলে।
নজরুলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, লাল গংদের সাথে দাঙ্গা-হাঙ্গামা সহ এলাকায় নানান অভিযোগ রয়েছে। তবে সে আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স থাকায় হামলা-মামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খোলতে সাহস পায় না। এদের বিভিন্ন অপকর্মে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীসহ স্থানীয়দের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বিএনপি নেতা নূরুল আমীন, নজরুল সোর্সদের বিরুদ্ধে উল্লেখিত দুই বোনের অভিযোগ সহ স্থানীয়ভাবে জাতীয় গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই কর্তৃক গোপনীয় তদন্ত করে এসব বিষয় খতিয়ে দেখতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমীনের ভাই ইউনিয়ন বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক কথিত সোর্স নজরুল ইসলাম বলেন- রানীগাঁও বাজারে আমাদের ফার্নিচার দোকান থাকার সুবাদে ফার্নিচার বিক্রয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক আছে। আমি র্যাব পুলিশের সোর্স না।
আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য না। একটি মহল আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। জনৈক দুই চেয়ারম্যান ও রানীগাঁও, চুনারুঘাট সহ আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে কৌশলে দীর্ঘদিন যাবত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বিএনপি নেতা সোর্স নজরুল এবং এসবের আড়ালে নজরুল অবৈধ ব্যবসায় জড়িত আছে বলেও ধারণা করছেন স্থানীয়রা। নজরুলের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব, পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় বিমান প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, ডিআইজি, জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও স্থানীয় নেতাকর্মীসহ সচেতন মহল।
