মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এনসিসি ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সহকারি ব্যবস্থাপক আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

এছাড়াও এ সময় পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, মসুদুর রহমান মসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ, হাফেজ রাশেদ তালুকদার, শহিদুর রহমান চুনু, বদরুল আলম শিপলু, ফেরদৌস আলম, দৈনিক যুগান্তরের সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন উপস্থিত ছিলেন।