ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভ করলেন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ৩৩২ বার পঠিত
ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভ করলেন লাখো মানুষ

ভারতের হায়াদ্রাবাদে বিক্ষোভ করলেন লাখো মানুষ। নগরীর ব্যস্ত মাসাব ট্যাঙ্ক থেকে ধর্না চক পর্যন্ত এলাকা, শনিবার (৪ জানুয়ারি) মুখর হয়ে ওঠে মোদিবিরোধী শ্লোগানে। সংখ্যালঘু মুসলিম আর নাগরিক অধিকার বিষয়ক প্রায় ৪০টি সংগঠনের আয়োজনে হয় এ বিক্ষোভ। যাতে অংশ নেন কমপক্ষে এক লাখ সাধারণ জনতা। সংশোধিত নাগরিকত্ব আইন- এর পাশাপাশি, নাগরিকত্ব তালিকা এবং নাগরিকপঞ্জি এরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

‘মিলিয়ন মার্চ’ নামের এ আন্দোলন কর্মসূচি হয় পাশ্ববর্তী সিকান্দারবাদসহ আরও বেশ কিছু শহরেও। আইনজীবী, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন পেশাজীবিরা যোগ দেন শান্তিপূর্ণ এ বিক্ষোভে। নাগরিকত্ব ইস্যুতে বিজেপি সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৭ বিক্ষোভকারী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa