ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আশায় থাকবেন না কারো ধন্যবাদের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২   ২২৫ বার পঠিত
আশায় থাকবেন না কারো ধন্যবাদের

কোরআনের ভাষ্য মতে, মানবজাতির মধ্যে অকৃতজ্ঞতার প্রবণতা খুব বেশি। অতএব, আপনি যখন দেখবেন যে অন্যরা আপনার করুণা ভুলে যাচ্ছে ও আপনার সদয় আচরণকে অবজ্ঞা করছে, তখন হতাশ হবেন না। কিছু মানুষ আপনার অনুগ্রহের সমতুল্য ক্ষতি করতে পারে। কোরআনে এসেছে, ‘….আল্লাহ ও তাঁর রাসুল নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী করেছিলেন, শুধু এ কারণ ছাড়া তারা বিরোধিতা করার অন্য কোনো কারণ খুঁজে পায়নি।

’ (সুরা : তাওবা, আয়াত : ৭৪)
ইতিহাসের পাতায় এমন ঘটনা সর্বাচেয়ে বেশি ঘটে পিতা-পুত্রের বেলায়। পিতা তাঁর পুত্রকে বড় করে তোলেন, প্রতিষ্ঠিত করেন, পুত্রের মুখে খাবার তুলে দেন, পোশাক-পরিচ্ছদের ব্যবস্থা করেন এবং তাকে উত্তম শিক্ষা দেন। পিতা রাতের পর রাত বিনিদ্র অবস্থায় কাটান, যাতে তাঁর পুত্র আরামে ঘুমাতে পারে। পুত্রের খাবারের জন্য নিজে না খেয়ে থাকেন এবং পুত্রের আরামের জন্য নিজে কঠোর পরিশ্রম করেন। আর যখন ছেলে বড় হয় এবং তখন পিতাকে অবাধ্যতা, অসম্মান ও অবজ্ঞার মাধ্যমে পুরস্কৃত করে!

সুতরাং আপনি যে ভালো কাজ করেছেন তার বিনিময় যদি আপনাকে অকৃতজ্ঞতার মাধ্যমে দেওয়া হয়, তাহলে আপনি শান্ত থাকুন। কেননা মানুষ অকৃতজ্ঞতাপ্রবণ।

এ কথা বলবেন না যে অন্যের প্রতি দয়া করা থেকে বিরত থাকা উচিত। বরং আসল কথা হলো অকৃতজ্ঞতা পাওয়ার জন্যই দান করুন। কেননা এ মনোভাব থাকলেই আপনি নিশ্চিতভাবে সফল হবেন। অকৃতজ্ঞ লোকেরা প্রকৃতপক্ষে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোরআনের এ আয়াত দেখুন—‘আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তোমাদের খাদ্য খাওয়াই। আমরা তোমাদের কাছে কোনো পুরস্কার আশা করি না, আর কোনো শুকরিয়াও না। ’ (সুরা : দাহর, আয়াত : ৯)

অনেকেই অন্যের অকৃতজ্ঞতায় মর্মাহত হন, যেন তারা কখনো নিম্নোক্ত আয়াত শোনেনি। কোরআন বলছে, ‘আর যখন মানুষকে কোনো বিপদ পেয়ে বসে তখন সে শুয়ে, বসে ও দাঁড়ানো অবস্থায় আমার কাছে আকুল আবেদন করে, কিন্তু আমি যখন তার থেকে মসিবত দূর করে দিই, তখন সে এমনভাবে চলে, যেন কখনো তার ওপর আপতিত মসিবতের জন্য আমার কাছে প্রার্থনা করেনি। ’ (সুরা : ইউনুস, আয়াত : ১২)

তাই যদি আপনি কাউকে উপহারস্বরূপ একটি কলম দেন আর সে এটা দিয়ে আপনার বিরুদ্ধে লেখেন, অথবা আপনি যদি কাউকে ভর দেওয়ার জন্য একটি লাঠি দেন আর সে এ লাঠি দিয়ে আপনাকে প্রহার করে, তাহলে আপনি রাগাম্বিত হবেন না। কেননা বেশির ভাগ মানুষ তাদের রবের প্রতিই অকৃতজ্ঞ। সুতরাং আপনি ও আমি কী ধরনের আচরণ আশা করতে পারি?

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa