মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি দিয়ে সে আত্মহত্যা করে। কিশোরী বড়চেগ গ্রামের রইছ মিয়ার মেয়ে ।

পরিবার সুত্র জানা যায়, মা আমজা বেগম পাশের বাড়ি কিস্তি দেবার জন্য গেলে সেই সুযোগে গলায় রশি দিয়ে আত্মাহত্যা করে তখন সময় মা ডাকা ডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ঢুকে ঝুলন্ত মেয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করে।

মেয়ের মা আমজা বেগম জানান,মেয়েটি মানুসিক ভারসাম্যহীন ছিলো। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি ভাস্যামহীন থাকার কারণে আত্মহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।