ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাওলানা ফখরুল ইসলাম ছাহেবের মৃত্যুতে

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর শোক প্রকাশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   ২২৩ বার পঠিত
মাওলানা ফখরুল ইসলাম ছাহেবের মৃত্যুতে

শাহজালাল জামে মসজিদ কিথলী (ইউকে) এর ইমাম ও খতীব, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা, জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ফখরুল ইসলাম ছাহেব আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উমরাহর জন্য সফররত অবস্থায় গত শুক্রবার রাতে তিনি পবিত্র মক্কা মুকাররামায় ইন্তেকাল করেছেন। মাওলানা ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

শোকবার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অত্যন্ত প্রিয়ভাজন হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব সারা জীবন দ্বীনের খিদমতের পাশাপাশি এতিম-অনাথ-দুঃস্থ মানুষের সাহায্যার্থে গড়ে তুলেছেন শিক্ষা ট্রাস্ট, এতিমখানা এবং হাসপাতাল। আল্লাহ পাক তাঁর জীবনের সকল খিদমাতকে কবূল করুন এবং তাঁকে মাগফিরাত এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

দুধরচকী শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করার জন্য দোয়া করেন। আমীন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa