ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৫

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৪৭৯ বার পঠিত
কালিয়ায় দু’পক্ষের সংঘর্ষ : আহত ৫

খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার সকালে উপজেলার চালিতাতলা গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চালিতাতলা গ্রামটিতে কাক্কা মোল্যা গ্রুপ ও ইদ্রিস গাজী গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত আধিপত্য বিস্তারের লড়াই চলে আসছে। ওইদিন সকাল ৮টার দিকে স্থানীয় চালিতাতলা খালের পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে গেলে দলনেতা ইদ্রিস গাজী (৬০) ও তার ছেলে আসলাম গাজী (৪০) ও রিফায়েত মোল্যাসহ অন্তত ৫ জন আহত হন।

কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.ইকরাম হোসেন বলেন,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa