“বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লা উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫ নভেম্বর শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা সমবায় অফিসার হিরন্ময় রায়ের সঞ্চালনায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব এর সভাপতিত্বে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র দাস, বিআরডিবি কর্মকর্তা শাহানারা পারভীন।
বক্তাগণ সমবায়ের ইতিহাস ঐতিহ্য ও প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ আলোচনান্তে বিস্তর বক্তব্য রাখেন। উল্লেখ্য অসুস্থতার কারণে প্রধান অতিথি শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সমবায়ী নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
