মানবিক পুলিশ মোঃ ছিদ্দিকুর রহমানের হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের তাহার বাড়ি। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ৮ই মার্চ ২০২০ইং। এরপর থেকে করোনা প্রতিরোধে মাঠে কাজ শুরু করে এই মানবিক পুলিশ ছিদ্দিকুর। লকডাউন ঘোষণা করা হলে কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্য আয়ের শ্রমজীবী মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ায় মানবিক পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি খাদ্য সহয়তা কার্যক্রম শুরু করেন।
করোনা প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রমও অব্যাহত রয়েছে।নিজে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রম এখনো অব্যাহত আছে। অতীতে এমন মানবিক পুলিশকে দেখেননি সাধারণ মানুষ।
চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ থেকে বাদ যায়নি বাংলাদেশও। আক্রান্ত দেশগুলোর করোনাভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি পরিষেবা ব্যতীত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সকল ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাফেরার উপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের নির্দেশনায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, হোম কোয়েরেন্টাইন নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তি কিংবা অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর মত কাজগুলোও করতেন এই মানবিক পুলিশ ছিদ্দিকুর।
ডিউটির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনসমাগম স্থলে সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কাজ করতেন এই মানবিক পুলিশ।
করোনা নিয়ে মানুষকে সচেতন করার লক্ষে বিভিন্ন ব্যানার, লিফলেট, ফেস্টুনের মাধ্যমে এবং স্যোশাল মিডিয়ায় করোনা সতর্কতা সম্পর্কে ব্যাপকভাবে প্রচার প্রচারণা করতেন এই মানবিক পুলিশ। এই পর্যন্ত তিনি ৭/৮ হাজার অসহায়, গরিব, দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এরই ধারাবাহিকতায় অসহায়, গরিব, দিনমজুর, তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায়, রিকশাচালক, ট্রাক ড্রাইভার ও শ্রমিক, চা-শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। অনেক সময় যারা চক্ষু লজ্জার কারণে সাহায্য চাইতে পারে না এমন মধ্যবিত্ত পরিবারের জন্য রাতের আঁধারে ঘরের দরজায় খাদ্য সামগ্রী পৌঁছে দেন এই মানবিক পুলিশ। অনেক সময় দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিহীন মানুষজন না খেয়ে আছে এমন খবর পেলে থানার ওসিরা নিজ নিজ উদ্যোগে দুর্গম পথ পাড়ি দিয়ে হেঁটে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেন। এছাড়াও অসহায় পথশিশু, ছিন্নমূল মানুষজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছেন এ মানবিক পুলিশ।
জানতে চাইলে পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক বলেন, পুলিশি চাকরির পাশাপাশি মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালন করার সুবাধে মানুষের খাদ্য সামগ্রীর কষ্টের বিষয়টি অনুমান করতে পেরেছে। মূলত এই ধারণা থেকেই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নিম্ন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের কাছে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চেষ্টা করি।
