অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জনাব কুনু মিয়া গত ২২শে অক্টোবর ২০২২ইং লন্ডন সময় রাত ৯.৪৫ মিনিটে লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে আমরা জাতীয় পার্টি পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
শোক প্রকাশ
মোঃ আলী হোসেন সরকার
যুগ্ম আহ্বায়ক, জাতীয় পার্টি সিলেট জেলা ।
