মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ ওয়ার্ড নির্বাচনে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ড বড়লেখা থেকে আজিম উদ্দিন।এই ওয়ার্ড থেকে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ওয়ার্ডে ভোটার সংখ্যা: ১৪৬ জন। ভোট কাষ্ঠ হয়ে ১৪৪ টি। এর মধ্যে আজিম উদ্দিন (বৈদ্যুতিক পাখা) ৭২, আবু আহমদ হামিদুর রহমান শিপলু (ঘুড়ি প্রতিক ) ৪২,শহীদুল আলম শিমুল (ক্রিকেট ব্যাট) ৩০ টি ভোট পেয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার নির্বাচনে শুধু ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যান ওয়ার্ড থেকে যারা নির্বাচিত হয়েছেন- জুড়ী থেকে বদরুল ইসলাম, কুলাউড়া থেকে বদরুল আলম নান্নু, রাজনগরে জিয়াউর রহমান, কমলগঞ্জে অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গলে মশিউর রহমান রিপন। মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনী ফলাফল সমান হওয়ায় লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন হাসান আহমদ জাবেদ।

এদিকে সংরক্ষিত (মহিলা) সদস্য- বড়লেখা-জুড়ী-কুলাউড়া থেকে নির্বাচিত হয়েছেন শিরিন আক্তার চৌধুরী মুন্নী, শ্রীমঙ্গল – কমলগঞ্জ আসন থেকে হেলেনা চৌধুরী, সদর-রাজনগর থেকে নির্বাচিত হয়েছেন রাকিবা সুলতানা তালুকদার।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমের মাধ্যমে শুরু হয় ভোটগ্রহণ। চলে বেলা ২টা পর্যন্ত। পরে ভোট গণনা করা হয়। জেলার ৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৫৬ জন। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ,আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্য ছিল।