হবিগঞ্জের মাধবপুরে পৌর বাজারের সবজি মহলে চাঁদা না দেয়ায় সবজি ব্যবসায়ী মোঃ বাবুল মিয়াকে কুপিয়ে হত্যার চেষ্টা এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে পুলিশ ২জন কে গ্রেফতার করে, গ্রেফতার কৃতরা হলো মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা পুর্ব মাধবপুর গ্রামের গুনু মিয়ার দুই ছেলে বাদল মিয়া ও আফজল মিয়া, মামলার বাদী বাবুল মিয়া অভিযোগ করেন বলেন গত শনিবার সকালে সবজিতে পানি দেয়ার জন্য টেপ থেকে বালতি দিয়ে পানি আনতে গেলে ১নং বাদল মিয়া মদের বোতল হাতে নিয়ে টেপ থেকে পানি আনতে গিয়ে আমাকে ধাক্কা দেয় এ নিয়ে ১নং আসামী বাদল মিয়ার সাথে আমার কথা কাটা কাটি হয় পরবর্তীতে ওই দিন বিকালে ১নং আসামী বাদল মিয়া মাধবপুর পৌর সবজি।
বাজারে এসে আমার দোকান থেকে ২০০টাকার সবজি ক্রয় করে বলে মাধবপুর বাজারে সবজি বিক্রি করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে পরে ১ং আসামী বাদল মিয়া, আফজল মিয়া (৩২) হৃদয় মিয়া, এমরান মিয়া (২৮) কাজল মিয়া (২৩) উজ্জ্বল মিয়া (২৯) ছুরুক মিয়া (৪৬) নাজমা বেগম, সর্বপিতা গুনু মিয়া এবং মান্না মিয়া (২১) সাব্বস মিয়া (২০) উভয় পিতা ছুরুক মিয়া, সর্বসাং পুর্ব মাধবপুর ১নং ওয়ার্ড। পরবর্তীতে ১নং আসামী বাদল মিয়া ওই দিন বিকালে মাধবপুর সবজি বাজারে আসিয়া আমার দোকান থেকে ২০০ টাকার সবজি কিনিয়া বলে মাধবপুর বাজারে সবজি বিক্রি করতে হইলে আমাদেরকে চাঁদা দিতে হইবে।
পরে ১নং আসামী বাদল মিয়া ২.আফজল মিয়া (৩২) ৩। হৃদয় মিয়া (২৬) ৪. এমরান মিয়া (২৮) ৫। মোঃ কাজল মিয়া (২৩) সর্বপিতা- মোঃ গুনু মিয়া ৬। মোঃ মান্না মিয়া (২১) ৭। মোঃ সাব্বাস সিয়া (২০), উভয় পিতা- মোঃ ছুরুক মিয়া ৮। মোঃ ছুরুক মিয়া (৪৬), ৯। মোঃ উজ্জল মিয়া (২৯) ১০। নাজমা বেগম, উভয় পিতা- মোঃ গুনু মিয়া. সর্র্বসাং-মাধবপুর পূর্ব, ১নং ওয়ার্ড। বাদল মিয়া ফোন করে তার বাহিনীকে খবর দেয়, পরে তারা, দা, লাঠি, লোহার, রড, রাম দা, কাঠের রুল ইত্যাদি অস্ত্র নিয়া বিকাল সাড়ে পাঁচটায় মাধবপুর সবজি বাজারে প্রবেশ করিয়া তাহাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দেখাইয়া সবজি বাজারে এলাকায় দলবদ্ধ ভাবে শক্তির
মহরা দিয়া ত্রাস ও জনমনে আতংক সৃষ্টি করিয়া এসময় মোঃ বাবুল মিয়া, মোঃ জামির আলী পাঠান ও মোঃ জন্টু পাঠানকে এলো পাতারি ভাবে মারপিট করে গুরুতর জখম করে এবং তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করে এবং ১নং আসামী তার দোকানের ক্যাশে থাকা নগদ লক্ষাধিক টাকা লুটপাট করিয়া নিয়ে যায়, খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মোঃ গুনু মিয়ার দুই ছেলে বাদল মিয়া ও আফজল মিয়া, এবং গুনু মিয়ার মেয়ে নাজমা বেগমকেও গ্রেফতার করে থানায় নিয়ে যায় কিন্তু আসামী নাজমা গর্ভাবস্থা থাকায় থানায় মুচলেকা দিয়ে মুক্তি পায়, পরে আসামী বাদল মিয়া ও আফজল মিয়াকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এ হামলার ঘটনায় মাধবপুর সবজি বাজারের ব্যবসায়ীরা এখনো আতংকের মধ্যে রয়েছে পরবর্তীতে মাধবপুর থানা পুলিশ সহ পৌর মেয়র হাবিবুর রহমান মানিক এর আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে আসে আসামী গণের বিরুদ্ধে মাধবপুর থানা সহ বিভিন্ন থানায় গুম খুন, অপহরণ, ডাকাতি, গাঁজা, ইয়াবা, মদ, ফেনসিডিল সহ বিভিন্ন মামলা রয়েছে এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার (সংশোধন) আইনের ৪/৫ রুজু করা হয়েছে এবং পলাতক আসামীগণদেরকে ধরার অভিযান অব্যাহত রয়েছে।
