উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে কোম্পানীগঞ্জ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সিলেট দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদ ও মাদরাসা পরিচালনা কমিটি’র পক্ষ থেকে কোম্পানীগঞ্জের আলেম উলামা ও বন্যা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে নগদ ১’হাজার করে সহায়তা করেছেন প্রায় দু’শ পরিবারকে।
দরগাহ হযরত শাহজালাল (রহ) মাদরাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল হক (গাছবাড়ী) কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুসাব্বির, দরগাহ মসজিদের ইমাম হাফিয মাওঃ আসজাদ হোসাইন মুফতি সিকান্দর আলী, জাতীয় ইমাম সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওঃ মাসুম আহমদ, মুফতি হাসান আল হেলাল সহ কোম্পানীগঞ্জের বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী মুনাজাত করে সমাপ্ত করেন।
