বাংলাদেশে খুচরা বাজারের প্রায় ৯৮ শতাংশ কেনা-বেচা হয়ে থাকে দেশজুড়ে পাড়ায় পাড়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৫ লাখেরও বেশি মুদি দোকানের মাধ্যমে। একাধিক সাপ্লাইয়ার, ডিস্ট্রিবিউটর এবং পাইকারদের কাছ থেকে পণ্য সংগ্রহের সময়ে এই দোকানগুলো প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়। পণ্যের স্বল্পতা, মূল্যমানের অনিশ্চয়তা, এবং পূর্ণাঙ্গ ডেলিভারি সহায়তার অভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয় প্রতিদিন। এই মৌলিক সমস্যাগুলো বাধা হয়ে দাঁড়ায় ক্ষুদ্র ব্যবসার পথচলায়। এইসব সমস্যার সমাধানে খুচরা বিক্রেতাদের জন্য সকল প্রকার পণ্য নিয়ে ডিসেম্বর ২০১৯-এ যাত্রা শুরু করে বিটুবি ই-কমার্স প্লাটফর্ম মোকাম।

বর্তমানে দেশের ৬০টির বেশি জেলায় নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করছে মোকাম। যেকোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা লকডাউনেও মোকাম নিশ্চিত করে দোকানীর দোরগোড়ায় কাঙ্ক্ষিত পণ্যের নিশ্চয়তা। আর এরই স্বীকৃতি স্বরুপ অতি সম্প্রতি, দেশের সেরা বিটুবি ই-কমার্স প্লাটফর্মের সম্মাননা অর্জন করে মোকাম। এছাড়া, গ্লোবাল ইকোনমিক্স থেকে সবচেয়ে দ্রুত বর্ধমান বিটুবি ই-কমার্স প্লাটফর্মের স্বীকৃতিও পায় মোকাম।

মৌলভীবাজারে মোকামের কার্যক্রম শুরু হয়েছিল ২০২১ নভেম্বর মাসে। মাত্র তিন জনের লোকবল দিয়ে শুরু করলেও বর্তমানে ৩৫ জনের মোকাম টিম মৌলভীবাজার শহরে কাজ করছে। আজ সন্ধ্যায় নগরীর মুসলিম কোয়াটার আবাসিক এলাকায় মৌকাম লিমিটেডের জোনাল কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধী সমাজের মানুষরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব আলহাজ্ব ফজলুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগরীর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সালেহ এলাহি পাপ্পু সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এবং উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোকাম লিমিটেড এর টেরিটোরি সেলস ম্যানেজার জনাব সাফওয়াত মাহদী রাহাত, হোলসেল একাউন্ট ম্যানেজার জনাব রুহুল আমিন,রিসোর্স ডেভেলপমেন্ট অফিসার নাবিল ইসলাম, সেলস সুপারভাইজার ইলিয়াছ এবং মোকাম মৌলভীবাজার শাখার সকল স্টাফ ।

মোকামের টেরিটোরি সেলস ম্যানেজার সাফওয়াত মাহদী রাহাত বলেন, “দেশজুড়ে ৪৫ লাখেরও বেশী মুদি ব্যবসায়ীদের ব্যবসাকে আরও সহজতর করার লক্ষ্যেই আমাদের পথচলা শুরু। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির সময়ে অনেক ব্যবসায়ী যেমন বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি সুবিধা নিচ্ছে সেখানে মোকাম ন্যায্যতম মুল্যে প্রতিনিয়ত বাজারে পণ্যের সরবরাহ বজায় রেখে খুচরা বাজারে পণ্যের লিক্যুইডিটি বজায় রেখেছে।”

অতিথিরা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাতে মোকামের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলার প্রশংসা করেন ও আগামীর দিনগুলোতে মোকামের সাফল্য কামনা করেন। মোকামের কারণে স্থানীয় পর্যায়ে যে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে তার ফলে এলাকার সামগ্রিক উন্নতি হওয়ায় মোকামের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

উল্লেখ্য যে, মোকাম দেশীয় স্টার্টআপ প্রতিষ্ঠান শপআপের একটি উদ্যোগ। শপআপের মোট বিনিয়োগ ১১০ মিলিয়ন মার্কিন ডলার যা দেশের ইতিহাসে স্টার্ট-আপে সর্বোচ্চ বিনিয়োগ। গতবছর, শপআপ ৭৫ মিলিয়ন ডলারের ‘সিরিজ বি’ বিনিয়োগ পায় যা দক্ষিণ এশিয়ায় প্রযুক্তি ভিত্তিক বিটুবি প্লাটফর্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। মোকামের চীফ অফ স্টাফ জিয়াউল হক বলেন, “খুচরা বিক্রেতাদের জীবনকে বদলে দেয়ার যে প্রত্যয়ে মোকামের যাত্রা শুরু তা বাস্তবায়নে আরও এগিয়ে যেতে চাই আমরা। খুচরা, পাইকারি বিক্রেতা আর মোকাম পার্টনার সবাইকে নিয়েই আমাদের মোকাম পরিবার”।