সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির যৌথ মতবিনিময় সভা ১৬ মার্চ বুধবার দুপুরে সিলেট নগরের সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুজিবুল হক চুন্নু, এম.পি।

উক্ত সভায় বক্তব্য প্রদান করেন দৈনিক বাংলাদেশ মিডিয়া পত্রিকার প্রধান সম্পাদক ও মেসার্স মা কোম্পানীর চেয়ারম্যান মোঃ আলী হোসেন সরকার। তিনি বক্তব্যে বলেন, আমি জাতীয় পার্টির মহাসচীব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করছি আপনারা সিলেটে যোগ্য ও দক্ষ লোক দেখে কমিটি দিবেন, যাতে যে কোন সময় নেতাকর্মীরা ঐ নেতাকে কাছে পায়। আমি ছোটবেলা থেকেই জাতীয় পার্টিকে ভালোবাসি তাই পার্টির আদর্শ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় পার্টিতে যোগ দিয়েছি।

আমি জাতীয় পার্টিতে যোগ দেওয়ার পর থেকে সিলেটে নির্ভূল ভাবে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। আর জনগণের মনের কথা বলার জন্যই আমার রাজনীতিতে আগমন হয়েছে। আমি সব সময় জাতীয় পার্টির কর্মীদের মূল্যায়ন করি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ আছি। আমার ইচ্ছা আগামী নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসন থেকে সংসদ নির্বাচন করা। আমাদের প্রয়াত নেতা পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ ব্যক্তি স্বার্থে রাজনীতি করেননি। তিনি দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করেছেন বলেই আজও পল্লী বন্ধুকে এ জাতি মনে রেখেছে এবং আজীবন মনে রাখবে।

আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক। আমি প্রয়াত নেতার জন্য অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি যাতে মহান আল্লাহ পাক উনাকে জান্নাত নসিব করেন। বর্তমানে জাতীয় পার্টির সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আপনারা ভালো যোগ্য লোক দেখে দায়িত্ব দিন ইনশাল্লাহ জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যাবে।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এ.টি.ইউ তাজ রহমান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা (এম.পি), প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত রানা মোঃ সুহেল (এম.পি), জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয়ের সম্মানীত উপদেষ্টা জনাব আব্দুল্লাহ সিদ্দিকী, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, আলহাজ¦ সেলিম উদ্দিন, মনিরুল ইসলাম মিলন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির আহবায়ক সাবেক সাংসদ হোসেইন মকবুল আসিফ শাহরিয়ার, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সাব্বির আহমেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উছমান আলী (সাবেক চেয়ারম্যান),

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল হাসান শাহজাদা, যুগ্ম মহাসচিব মোঃ বেলাল হোসেইন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য, দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রকাশক এবং ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক আলহাজ¦ কুনু মিয়া, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, কেন্দ্রীয় সদস্য আব্দুস শহীদ লস্কর বশির,সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ন আহবায়ক আহসান হাবিব মঈন, জাতীয় পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইশ্রাফিল হোসেন শামীম, সিলেট জেলা জাতীয় মহিলা পার্টির সিনিয়র সহসভাপতি রুনা চৌধুরী, জাতীয় পার্টির লন্ডন কমিটির সাবেক সভাপতি মোঃ সামছুল হক,সিলেট জেলা পরষিদের সদস্য আশিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল, জাতীয় যুবসংহতির সাবেক জেলা সভাপতি আলতাবুর রহমান, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জাতীয় যুবসংহতির সিলেট জেলা আহবায়ক গোলাম মর্তুজা, এবং সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় পার্টির ও অঙ্গ সংগঠনের আহবায়ক ও সদস্যসচীবগণ।