ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

বাগেরহাটে টাকা লুটে নিয়ে ঘের মালিককে জবাই করে হত্যা, আটক ২

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৩ মার্চ ২০২২   ৩১৫ বার পঠিত
বাগেরহাটে টাকা লুটে নিয়ে ঘের মালিককে জবাই করে হত্যা, আটক ২

বাগেরহাটের চিতলমারীতে মাছ বিক্রির টাকা লুটে নিতে শৈলেন্দ্রনাথ মন্ডল (৭০) নামের এক মৎস্য ঘের মালিককে জবাই করে হত্যা করেছে তার ঘেরে কর্মরত শ্রমিকরা। রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার খিলিগাতী গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশে ধান ক্ষেত থেকে বৃদ্ধা শৈলেন্দ্রনাথ মন্ডলের লাশ উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ। নিহত শৈলেন্দ্রনাথ মন্ডল চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের খিলিগাতী গ্রামের মহেন্দ্রনাথ মন্ডলের ছেলে। এর আগে শনিবার (১২ মার্চ) গভীর রাতে ঘের মালিককে হত্যার পর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জেলার চিতলমারী উপজেলঅর বাখেরগঞ্জ থেকে অপূর্ব মন্ডল (২৫) ও রবিবার (১৩ মার্চ) সকালে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড থেকে সুব্রত হালদার (৩২) নামের দুই শ্রমিককে আটক করে পুলিশ। আটক অবূর্ব মন্ডল ও সুব্রত হালদার জেলার মোড়েলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের বাসিন্দা। আটক সুব্রত ও অপূর্ব শ্রমিক হিসাবে গত (বুধবার ৯ মার্চ) থেকে শৈলেন্দ্রনাথ বাড়ীতে মৎস্য ঘেরের শ্রমিক হিসাবে কাজ করছিলেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ, এম কামরুজ্জামান খান এলাকাবাসির বরাত দিয়ে বলেন, সকালে চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামের স্থানীয় বাসিন্দারের খবরের ভিত্তিতে ওই গ্রামের একটি চিংড়ি ঘেরের পাশের ধান ক্ষেত থেকে শৈলেন্দ্রনাথ মন্ডল এর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শৈলেন্দ্রনাথ মন্ডল শনিবার (১২ মার্চ) বিকালে তার মৎস্য ঘেরের মাছ বিক্রি করে বাড়ী এসে রাতে ওই দুই শ্রমিককে নিয়ে মৎস্য ঘেরে যান। এসময়ে আটককৃতরা ওই তাকে জবাই করে হত্যা করে টাকা নিয়ে পালিয়ে যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা ছিনতাইয়ের জন্য বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa