ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রামেক হাসপাতালে করোনার উপসর্গে আরও ২ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ৩২৬ বার পঠিত
রামেক হাসপাতালে করোনার উপসর্গে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাণঘাতি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। মারা যাওয়া দুজনই পাবনা জেলার বাসিন্দা। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন হাসপাতালের আইসিইউ এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে দুই নারী রোগী মারা গেছেন। এদের একজনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।

বর্তমানে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৭ জন, নাটোরের ৩ জন, পাবনার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) রামেক হাসপাতাল ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষায় ২টিতে করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষায় ১২টিতে করোনা ধরা পড়েছে।

রাজশাহীর ১১৩টি নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৬টিতে। জেলায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬২ শতাংশ। এছাড়া জয়পুরহাটের ৭৪টি নমুনা পরীক্ষায় ৬টিতে করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১১ শতাংশ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa